• Email : uss.gaibandha@gmail.com
  • Phone : 01710-281877
logo
logo

এবার শিশুরা শিখবে নতুন আনন্দে, পাঠমিতার পাঠশালাতে

IID এবং উদয়ন স্বাবলম্বী সংস্থার যৌথ উদ্যোগে সাঘাটা উপজেলার পুটিমারী, খামার ধনারুহা, ধানঘড়া, গোবিন্দি এবং বাঁশহাটা গ্রামে ৮-১৩ বছর বয়সী শিশুদের নিয়ে শুরু হচ্ছে পাঠমিতা প্রকল্প। বেসলাইন এসেসমেন্টের পর নির্বাচিত শিশুদের প্রায় ১৯০ জন অভিভাবকদের নিয়ে নির্ধারিত গ্রামগুলোতে অনুষ্ঠিত হয় ৫টি উঠান বৈঠক। অভিভাবকদের পরামর্শে পাঠমিতার ৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়, সকলের মতামতের প্রেক্ষিতে নিশ্চিত করা হয় আগামি ১লা আগস্ট, ২০২৬ থেকে সপ্তাহে ৫ দিন বিকাল ৪:৩০ থেকে ৬:৩০ পর্যন্ত শিশুদের বাংলা এবং গণিতে দক্ষতা বৃদ্ধির জন্য সহযোগিতা করা হবে।