পাঠমিতা'র পাঠশালা কতটা সৃজনশীল এবং আকর্ষণীয় করে তুললে শিশুরা নিয়মিত ক্লাসরুমে উপস্থিত থাকবে সেটা নিয়েই কাজ করছে পাঠমিতা'র মিতারা। শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ক্লাসরুমকে আকর্ষণীয় করার জন্য পাঠমিতা'র মিতারা নিজ হাতে তৈরী করছে নামতার চার্ট, যুক্তবর্ণের চার্ট, বর্ণ কার্ড, সংখ্যা কার্ডসহ সৃজনশীল কিছু শিক্ষণীয় উপকরণ।