গল্প শুনেও কি শিশুরা শিখতে পারে?
ফিল্ডে শিশুদের সাথে এসেসমেন্ট করতে গিয়ে একজন অভিভাবক এভাবেই প্রশ্ন করছিলেন আমাদের ভলান্টিয়ারদের।
ঘুমানোর সময় শিশুদের গল্প শোনার প্রবণতা আবার অভিভাবকদের গল্প বলার প্রবণতা-দুটোই এখন হারিয়ে গিয়েছে স্মার্টফোনের কবলে পড়ে। শিশুরাও ঘুমিয়ে পড়ছে স্মার্টফোন কার্টুন দেখতে দেখতে আবার অভিভাবকেও ঘুমিয়ে পড়ছে ফেসবুকে স্ক্রলিং করতে করতে।
বিদ্যালয়ে শিশুদের আক্ষরিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি দাদা-দাদী, নানা-নানী অথবা অভিভাবকদের গল্পের মধ্যেও শিশুরা যে নৈতিক শিক্ষা এবং মুল্যবোধ বৃদ্ধি পায় সেটা অনেক গবেষণাতেই উঠে এসেছে। তারই একটি অংশ হিসেবে #IID এবং #উদয়ন স্বাবলম্বী সংস্থা বাস্তবায়িত করতে যাচ্ছে #পাঠমিতা।
পাঠমিতার প্রথম পদক্ষেপ বেজলাইন সার্ভে পরিচালিত হচ্ছে মুক্তিনগর ইউনিয়নের পুটিমারী, খামার ধনারুহা, ও ধানঘড়া গ্রামে এবং সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা ও গোবিন্দি গ্রামে। ভলান্টিয়াররা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার পাশাপাশি শিশুদের এসেসমেন্ট করছেন।