একটি শিশু যখন আনন্দের সাথে শেখে, আত্মবিশ্বাস নিয়ে নতুন কিছু চেষ্টা করে এবং নিজের শেখার অগ্রগতি অনুভব করে- তখনই শিক্ষার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।
এই বিশ্বাসকে সামনে রেখে উদয়ন স্বাবলম্বী সংস্থা সাঘাটা উপজেলার ৫টি গ্রামে পাঠমিতা: Learning Pal প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।
পাঠমিতায় শিশুদের লেভেল নির্বাচন করে পাঠদানে সহায়তা করছে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক। তাদের অক্লান্ত পরিশ্রমে পাঠমিতার শিখন কার্যক্রমে থাকছে; আনন্দময় পাঠচর্চা, খেলতে খেলতে শেখা, অংশগ্রহণমুলক শিখন, এবং শিশুকেন্দ্রিক সহায়তা।
পাঠমিতা বিশ্বাস করে- "প্রতিটি শিশুর শেখার সক্ষমতা আছে, প্রয়োজন শুধু উপযুক্ত সুযোগ, সহায়তা ও উৎসাহ।
এই উদ্যোগে সহায়তা করছে ঢাকাস্থ প্রতিষ্ঠান Institute for Informed Development (IID)। শিশুদের মৌলিক শিখন দক্ষতা বিকাশে এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় - শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে প্রয়োজন শিশুর প্রয়োজনকে বোঝা, কার্যকর শিখন পদ্ধতি এবং সম্মিলিত প্রচেষ্টা।