আজ ২৭ অক্টোবর ২০২৫, গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় গাইবান্ধার সাঘাটা উপজেলার #উদয়ন স্বাবলম্বী সংস্থার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কমিউনিটি-ভিত্তিক যুবনেতৃত্বাধীন এডভোকেসি ক্যাম্পেইন "ঘরের মধ্যে একটি গাছ,সবুজ হোক পরিবার”। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কমিউনিটিকে সচেতন করতে ক্যাম্পেইনটি পরিচালনা করেছে যুব সংগঠন Climate Change Maker Gaibandha। এই উদ্যোগটি ছিল #TheEarth কর্তৃক আয়োজিত Gender, Climate Advocacy and Leadership Training-এর পরবর্তী ধাপ। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নারী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, ৪ নং মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, এবং The Earth এর প্রতিনিধিগন। এই ক্যাম্পেইনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুব সংগঠনটির সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদে পরিবেশ নিয়ে কাজ করার জন্য একটি যুব কমিটি গঠনের আশ্বাস ব্যক্ত করেন যেই কমিটি পরিবেশের পরিবর্তন নিয়ে ইউনিয়ন পরিষদের সাথে এক হয়ে কাজ করবে।